Posts

হেরে গেল সাকিব, বারবার মনে পড়ছে মাশরাফিকে

Image
আমি ক্রিকেট প্রেমী, ক্রিকেট বুদ্ধা নই, ক্রিকেট এর কিছুই বুঝি না। তবে ভালো লাগে খুব ক্রিকেট খেলা দেখতে। বিশেষ করে বাংলাদেশের খেলা দেখার সময় সুযোগ না পেলে মনে হয় শরীরে কেউ সুঁই দিয়ে কেচাচ্ছে, খুব যন্ত্রণা অনুভব করি নিজের মধ্যে। হারি বা জিতি আমি সবসময় বাংলাদেশের খেলা দেখার চেষ্টা করি। যদি যিতে যায় বাংলাদেশ মনে হয় জিতে গেছি আমি, খুব আনন্দ হয় আমার। হেরে গেলে খুব আফসোস করি, খেলায় কোন ক্রিকেটার ভালো খেললো কোন ক্রিকেটার খারাপ খেললো সেটা বিচার করতে আর মনে মনে গালি দিতে দিতে একসময় ভুলে যাই খেলার প্রসঙ্গটিই। আজ আফগানিস্থান বনাম বাংলাদেশ তৃতীয় টি২০ ম্যাচটি দেখছিলাম। ভালো লাগছিল বাংলাদেশের বলিং পর্বটি। ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা তেমন ভালো না লাগলেও শেষটা ভালো লেগেছে, যদিও জয়টা অধরাই থেকে গেলো আজও। মাহমুদউল্লাহ্ মুশফিকুর রহিম দারুণ আনন্দময় কিছু সময় উপহার দিয়েছে আমাকে, খুব ভালো লাগলো তাদের দুজনের পার্টনারশিপ ব্যাটিং। তিন ম্যাচ টি২০ সিরিজ প্রথম দু ম্যাচেই সিরিজ হাতছাড়া সাকিবের, তৃতীয় ম্যাচটি জিততে জিততে হেরে গেলেও কিছুটা সিরিজ হারার কষ্ট কমিয়ে দিয়েছে আমার। কে কেমন বিবেচনা করবেন জানিনা, তবে আমার ...

শূন্যনীড়

Image
ও চাঁদ, তোমার মনটা কি আজ খুব খারাপ? কেন আজ মুখটাকে এত কালো করে রেখেছো! কার উপর আজকে তোমার এই অভিমান? তুমিও কি কাউকে ভালোবাসো আমারি মতো, তুমিও কি বুঝতে পারো না কিভাবে শেষ হয় রাত, বিরহের আগুনে পুড়ো কি সন্ধ্যা থেকে ভোর! তুমি বুঝি রাত্রিকে ভালোবাসো খুব। বাঁধা হয়ে দাঁড়িয়ে আছে ঘাতক মেঘটা আজ, তোমার আর রাত্রির মিলনে বুঝি গড়েছে দেয়াল! ঘাতক মেঘটির বুঝি হৃদয় নেই, বেরসিক খুব। তোমার কি কান্না পাচ্ছে, জমছে কি অনেক ক্ষোভ? তুমি খুউব ভাগ্যবান। বাতাসের ঘুম ভাঙলেই আবারো প্রিয়ার সাথে মিশবে তোমার বুক। আর! আমার কথাটি ভাবো তো একবার! কোন আশা নেই ভালোবাসা হারিয়ে, নেই স্বাদ, শূন্য বুকে চলতে হবে অনন্তকাল হয়ে কষ্টের দাস, প্রিয়া হারা শূন্যনীড় দেখবে না কখনো আলোর মুখ!! সে আসবে না, শেষ হবে না কভু এই প্রতীক্ষার! প্রতিটি ক্ষণ কতটা কষ্ট যন্ত্রণার! কাঙ্ক্ষিত প্রহর বিরহবিধুর, রুদ্ধ কণ্ঠে কথা বের হতে চায় না আর। হারানোর এ'ব্যথা তুমিই বুঝবে ও চাঁদ! ছুটে আসি তাই'তো! তুমি ছাড়া আর কে বুঝে বল, কি যাতনায় কত কষ্টে যাচ্ছে যুগের পর আরেকটা যুগ।।

স্বপ্ন প্রদীপ জ্বেলে

Image
সুখময় উচ্ছ্বাস আর ভুবনজয়ী উল্লাসে আজকের প্রহর গুলো ভেসে যায়- মুক্তি-স্বাধীনতার তৃপ্তি আর পূর্ণত্ব নিয়ে। তোমার দেখায় আজ পূর্ণতা দিয়ে গেলে অনেক প্রতীক্ষা-চোখে যে আশায় শূন্যনীড়ে বসেছিলাম স্বপ্ন-প্রদীপ জ্বেলে।

গন্তব্য কতদূর

Image
কখনো কি সাগরের ঢেউ দেখেছো বন্ধু ? সে জানেনা তার গন্তব্য কতদূর কেবল ছোটে চলে দুরন্তর... কতো ঢেউ ছুটতে ছুটতে ক্লান্ত, গন্তব্যের খোঁজ না পেয়ে নিঃশেষ হয়ে যায়- পায় না কিনার, আমি তেমনই নিঃশেষ হয়ে যাওয়া একজন; ছুটতে ছুটতে বড্ড হাঁপিয়ে উঠা অস্থির মনটা আজ বড়ই অশান্ত। বড্ড একাকী আমার এই পথচলা, শান্তনা দেওয়ার মানুষেরও বড্ড অভাব দুঃখেই যেন ভরেছে জীবনের সকল প্রান্তর...! মাঝেমধ্যেই ভাঙতে চাই অনিয়ম বাঁধ ঊশৃঙ্খল সে যে অধরাই থেকে যায় বারবার, নিঃশব্দে হেঁটে যায় কখনও ফিরলো না পিছু...!

এই বুঝি প্রেমের ফল

Image
   সুখ, বড়ই কঠিন সাধ্যসাধন, কারো কারো জন্য অসাধ্য, অনেকটা ভাগ্যও বলা যেতে পারে। যদিও ভাগ্য বলতে আমি কর্ম-কেই বুঝি ও মানি। তারপরও আজ কেন যেন মনে হচ্ছে- আল্লাহ্ প্রদত্ত বিষয়। কেউ চাইলেই করতে পারেনা সুখের সাথে বন্ধুত্ব...! আমার কেন জানি মনে হচ্ছে 'সুখ' সবার ভাগ্যে লিখেননি আল্লাহ্। কিছুকিছু মানুষ দুঃখ আর কষ্টের সাথে যুদ্ধ করে বেঁচে থাকার জন্যই পৃথিবীতে জন্মায়, তারা কখনওই জয়ী হতে পারেনা। জয় নামের প্রাপ্তিটি তাদের যেন সারাজীবন খুব শক্ত প্রতিপলক্ষ, হাজারবার চেষ্টা করেও মিলে না সুখ-বিজয়, বারবার পরাজয় নামের তীক্ষ্ণ আগুনে পুড়তে হয় তাদের, পুড়ে পুড়ে ছাই করতেই হয় অন্তর নামের অনুভূতিশীল অদৃশ্য অঙ্গজ; আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার মতো নিঃসৃত হতে থাকে চোখদুটি, বিরামবিহীন প্লাবণে প্লাবিত হতে থাকে বক্ষ ভূমি...! আমিও তাদের দলের একজন। যার জীবনের প্রতিক্ষণ কাটে দুঃখকষ্ট নামের কঠিন প্রতিপক্ষের সাথে বিরামহীন যুদ্ধ করে করে, বেঁচে থাকতে হয় পরাজয়ের গ্লানির সাথে বন্ধুত্ব গড়ে।  যতবার সাজাতে চেয়েছি নিজেকে নতুন কোন সুখের আশায়.... ততবার চাওয়াগুলো হারিয়ে গেছে কোননা কোনো নতুন ঝড়ে! তাই তো মনের ভিতর...

আসতে যদি আবার

Image
   অস্ত গেল দিনের সুরুজ নামলো রাতের আঁধার, হইতো দেখা প্রভাত সেজে আসতে যদি আবার। মনের সুখে তোমার সাথে হইতো কতই কথা, অনেক দিনের কষ্ট বুকে রইছে আজও জমা। কতো দিনের স্বপ্ন আশা পড়ছে আজও মনে, জ্বালাও তুমি সন্ধ্যা বাতি এখন অন্যের ঘরে। শূন্য-নীড়ে একলা রাতি পাহাড় সমান দুক, এতো বছর পেরিয়ে গেল নিলে'না তুমি খুঁজ!  কেমন আছো বন্ধু তুমি কাটাও কেমনে রাত, ঘুম-হারা দুই নয়ন আমার অন্তরে অাঘাত।  কষ্টে পুড়ে মনের ঘরে আমার ভালোবাসা, মরণ কালে একবার শুধু দেখতে বড় আশা। নীরব হয়ে অবাক চোখে দেখবো প্রিয় মুখ, পড়বে মনে হারানো প্রেম কাঁদবে তুমি খুব। বলবো আমি সুখে থেকো তা হয়তো শুনবেনা, কি বেদনায় ভাসাবে বুক সেও কেউ বুঝবেনা।  আসতে যদি আবার তুমি ভরতে মনের ভুবন, সব বেদনা ভুলে করতাম শুধুই আদর যতন। কতো কিছু'ই ভাবছি বসে একলা শূন্য নীড়ে, এভাবেই কি কাটবে জীবন মরবো ধীরেধীরে! ৬ এপ্রিল ২০১৮ইং