হেরে গেল সাকিব, বারবার মনে পড়ছে মাশরাফিকে
আমি ক্রিকেট প্রেমী, ক্রিকেট বুদ্ধা নই, ক্রিকেট এর কিছুই বুঝি না। তবে ভালো লাগে খুব ক্রিকেট খেলা দেখতে। বিশেষ করে বাংলাদেশের খেলা দেখার সময় সুযোগ না পেলে মনে হয় শরীরে কেউ সুঁই দিয়ে কেচাচ্ছে, খুব যন্ত্রণা অনুভব করি নিজের মধ্যে। হারি বা জিতি আমি সবসময় বাংলাদেশের খেলা দেখার চেষ্টা করি। যদি যিতে যায় বাংলাদেশ মনে হয় জিতে গেছি আমি, খুব আনন্দ হয় আমার। হেরে গেলে খুব আফসোস করি, খেলায় কোন ক্রিকেটার ভালো খেললো কোন ক্রিকেটার খারাপ খেললো সেটা বিচার করতে আর মনে মনে গালি দিতে দিতে একসময় ভুলে যাই খেলার প্রসঙ্গটিই। আজ আফগানিস্থান বনাম বাংলাদেশ তৃতীয় টি২০ ম্যাচটি দেখছিলাম। ভালো লাগছিল বাংলাদেশের বলিং পর্বটি। ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা তেমন ভালো না লাগলেও শেষটা ভালো লেগেছে, যদিও জয়টা অধরাই থেকে গেলো আজও। মাহমুদউল্লাহ্ মুশফিকুর রহিম দারুণ আনন্দময় কিছু সময় উপহার দিয়েছে আমাকে, খুব ভালো লাগলো তাদের দুজনের পার্টনারশিপ ব্যাটিং। তিন ম্যাচ টি২০ সিরিজ প্রথম দু ম্যাচেই সিরিজ হাতছাড়া সাকিবের, তৃতীয় ম্যাচটি জিততে জিততে হেরে গেলেও কিছুটা সিরিজ হারার কষ্ট কমিয়ে দিয়েছে আমার। কে কেমন বিবেচনা করবেন জানিনা, তবে আমার ...