ও চাঁদ, তোমার মনটা কি আজ খুব খারাপ? কেন আজ মুখটাকে এত কালো করে রেখেছো! কার উপর আজকে তোমার এই অভিমান? তুমিও কি কাউকে ভালোবাসো আমারি মতো, তুমিও কি বুঝতে পারো না কিভাবে শেষ হয় রাত, বিরহের আগুনে পুড়ো কি সন্ধ্যা থেকে ভোর! তুমি বুঝি রাত্রিকে ভালোবাসো খুব। বাঁধা হয়ে দাঁড়িয়ে আছে ঘাতক মেঘটা আজ, তোমার আর রাত্রির মিলনে বুঝি গড়েছে দেয়াল! ঘাতক মেঘটির বুঝি হৃদয় নেই, বেরসিক খুব। তোমার কি কান্না পাচ্ছে, জমছে কি অনেক ক্ষোভ? তুমি খুউব ভাগ্যবান। বাতাসের ঘুম ভাঙলেই আবারো প্রিয়ার সাথে মিশবে তোমার বুক। আর! আমার কথাটি ভাবো তো একবার! কোন আশা নেই ভালোবাসা হারিয়ে, নেই স্বাদ, শূন্য বুকে চলতে হবে অনন্তকাল হয়ে কষ্টের দাস, প্রিয়া হারা শূন্যনীড় দেখবে না কখনো আলোর মুখ!! সে আসবে না, শেষ হবে না কভু এই প্রতীক্ষার! প্রতিটি ক্ষণ কতটা কষ্ট যন্ত্রণার! কাঙ্ক্ষিত প্রহর বিরহবিধুর, রুদ্ধ কণ্ঠে কথা বের হতে চায় না আর। হারানোর এ'ব্যথা তুমিই বুঝবে ও চাঁদ! ছুটে আসি তাই'তো! তুমি ছাড়া আর কে বুঝে বল, কি যাতনায় কত কষ্টে যাচ্ছে যুগের পর আরেকটা যুগ।।
সুখ, বড়ই কঠিন সাধ্যসাধন, কারো কারো জন্য অসাধ্য, অনেকটা ভাগ্যও বলা যেতে পারে। যদিও ভাগ্য বলতে আমি কর্ম-কেই বুঝি ও মানি। তারপরও আজ কেন যেন মনে হচ্ছে- আল্লাহ্ প্রদত্ত বিষয়। কেউ চাইলেই করতে পারেনা সুখের সাথে বন্ধুত্ব...! আমার কেন জানি মনে হচ্ছে 'সুখ' সবার ভাগ্যে লিখেননি আল্লাহ্। কিছুকিছু মানুষ দুঃখ আর কষ্টের সাথে যুদ্ধ করে বেঁচে থাকার জন্যই পৃথিবীতে জন্মায়, তারা কখনওই জয়ী হতে পারেনা। জয় নামের প্রাপ্তিটি তাদের যেন সারাজীবন খুব শক্ত প্রতিপলক্ষ, হাজারবার চেষ্টা করেও মিলে না সুখ-বিজয়, বারবার পরাজয় নামের তীক্ষ্ণ আগুনে পুড়তে হয় তাদের, পুড়ে পুড়ে ছাই করতেই হয় অন্তর নামের অনুভূতিশীল অদৃশ্য অঙ্গজ; আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার মতো নিঃসৃত হতে থাকে চোখদুটি, বিরামবিহীন প্লাবণে প্লাবিত হতে থাকে বক্ষ ভূমি...! আমিও তাদের দলের একজন। যার জীবনের প্রতিক্ষণ কাটে দুঃখকষ্ট নামের কঠিন প্রতিপক্ষের সাথে বিরামহীন যুদ্ধ করে করে, বেঁচে থাকতে হয় পরাজয়ের গ্লানির সাথে বন্ধুত্ব গড়ে। যতবার সাজাতে চেয়েছি নিজেকে নতুন কোন সুখের আশায়.... ততবার চাওয়াগুলো হারিয়ে গেছে কোননা কোনো নতুন ঝড়ে! তাই তো মনের ভিতর...
Comments
Post a Comment